বিনিয়োগ সংক্রান্ত প্রশ্নোত্তর

হাসপাতাল প্রকল্প, লভ্যাংশ, শেয়ার হস্তান্তর ও উত্তরাধিকার বিষয়ে সাধারণ প্রশ্ন ও উত্তর। প্রশ্নে ক্লিক করে বিস্তারিত পড়ুন।

প্রজেক্ট বা হাসপাতাল কবে থেকে শুরু হবে?
  • জুলাই ২০২৯: ডায়াগনস্টিক কার্যক্রম চালু হবে।
  • জানুয়ারি ২০৩১: প্রথম পর্বের (1st Phase) কাজ পুরোপুরি সম্পন্ন হবে।
Management এ Doctor রা থাকবে কিনা? বা কতজন থাকবে?
  • একটি Corporate Hospital এর perfect Management এ যত point এ যতজন Doctor থাকতে হবে ততো point এ ততোজন Experienced Doctor Must set করা হবে।

CMO (Chief Medical Officer)

  • Junior Consultant — Departmental
  • Senior Consultant — Departmental
  • Resident Medical Officer (IPD)
  • Operation Theatre In-charge
  • Critical Care In-charge
  • Lab & Diagnostic In-charge
  • OPD (Outpatient Department) In-charge

CNO: Senior & Experienced Nurse প্রয়োজন।

  • Nurses / Midwives / Attendants দের পরিচালনা করা।
  • IPD, OPD নার্স ও এটেনডেন্টদের বিষয়ে CMO-র সাথে সমন্বয় করবেন ।

COO :

  • যে কোন সার্ভিস ফিল্ডের সিনিয়র ম্যানেজার ( No need Doctor)
  • এইচআর বিভাগ, ক্রয় বিভাগ, মেইনটেনেন্স, বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্ট / ডেকোরেশন / হাউসকিপিং এবং সরকারি অফিসে যোগাযোগ....।

CFO:

  • অবশ্যই একজন Senior & Experienced Accountant হতে হবে।
  • Account Management
  • Financing (Bank / Share / Stock exchange)
  • Shareholder Management
  • VAT & TAX
  • Reporting
  • Financial Analysis
  • Cost Analysis
  • নোট: আগামী "Investment Summit"-এ আমাদের ডাক্তারদের সাথে পরিচয় করানো হবে, ইনশাআল্লাহ্‌। আশা করছি, বিভিন্ন বিভাগের ভালো সংখ্যক সিনিয়র ও অভিজ্ঞ ডাক্তার হায়তির সাথে কাজ করবেন।
Hospital এর সাথে Medical College বা Institute করার চিন্তা আছে?
  • হ্যাঁ, আমরা Nurse, Midwife, Health Technologist, Medical Assistant-দের নিজেদের নিয়ন্ত্রণে গড়ার লক্ষে Institute করব।
  • Medical College করার জন্যও আমাদের প্রচেষ্টা থাকবে।
Medical Sector এর বাহিরে কি প্রজেক্ট থাকতে পারে?
  • আমরা Diversified Business-এ বিশ্বাসী। এই প্রজেক্টের Main Target বাস্তবায়ন হওয়ার পর BoD চাইলে we can move।
মুনাফা কি বাৎসরিক হবে নাকি মাসিক এবং কত শতাংশ হবে?
  • লাভের ধরন: আপাতত বার্ষিক লভ্যাংশের (Annual Dividend) পরিকল্পনা রয়েছে।
  • প্রসপেক্টাস অনুযায়ী: প্রজেক্টের নির্মাণকালীন সময়ে বার্ষিক স্টক ডিভিডেন্ডের (Stock Dividend) অফার রয়েছে।
Dividend কবে পাবো?
  • ২০২৭ সাল থেকে প্রতিবছর Stock Dividend দেওয়া হবে।
  • ২০৩১ সাল থেকে Stock Dividend + Cash Dividend দেওয়া শুরু হবে।
  • ২০৩৩ সাল থেকে Cash Dividend দেওয়া হবে। ইনশাআল্লাহ।
ডাইরেক্টর বা মেম্বার হলে কিসের উপর মালিকানা থাকবে? (যেমন: জমি ও বিল্ডিং, নাকি শুধু ব্যবসার উপর, নাকি সবকিছুর উপর?)
  • কোম্পানির শেয়ারহোল্ডার হওয়া মানে কোম্পানি মালিকানাধীন সবকিছুরই অংশীদার বা মালিক হওয়া।
  • তবে আলাদা বা ব্যক্তিগতভাবে কোনো নির্দিষ্ট সম্পত্তি বা জমির আলাদা মালিকানা পাওয়া যায় না, বরং পুরো কোম্পানির সম্পদের উপর যৌথ মালিকানা তৈরি হয়।
কোনো সময় শেয়ার বিক্রি করতে চাইলে কি মার্কেট ভ্যালুর উপর মালিকানা পরিবর্তন করা যাবে?
  • কোম্পানির নিকট সারেন্ডার করলে: কোম্পানির কাছে শেয়ার ফেরত দিলে ইকুইটি প্রতি শেয়ারের ৯০% মূল্য প্রদান করা হবে।
  • পরস্পরের মধ্যে বিক্রি করলে: নিজেদের মধ্যে বা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যেকোনো মূল্যে শেয়ার বিক্রি করা যাবে। তবে কোনো নতুন ব্যক্তির কাছে শেয়ার বিক্রি করতে চাইলে কোম্পানির অনুমতির প্রয়োজন হবে।
যে চুক্তিপত্র দেওয়া হবে, তাতে কি আমি শুধু ব্যবসার অংশীদার হবো নাকি এর সাথে আরো কিছু থাকবে?
  • আপনি কোম্পানির একজন শেয়ারহোল্ডার হবেন। শেয়ার সার্টিফিকেট পাবেন। দেশের আইন অনুযায়ী একজন শেয়ারহোল্ডারের সকল অধিকার থাকবে।
  • শেয়ারহোল্ডার হওয়ার অর্থ হলো-আংশিকভাবে কোম্পানির মালিক হওয়া এবং একই সাথে আংশিকভাবে কোম্পানির দায়দায়িত্বও বহন করা।
  • আলাদা কোনো সুযোগ-সুবিধা নয়, তবে শেয়ারহোল্ডার হওয়ার সুবাদে একটি হেলথ কার্ড পাবেন; যা ব্যবহার করে বিশেষ ছাড়ে হাসপাতালের স্বাস্থ্যসেবা গ্রহণ করা যাবে।
শেয়ার বিনিয়োগ কি ফেরত নেয়া যাবে? কিভাবে?
  • হাসপাতাল সেটআপকালীন সময় (কনস্ট্রাকশন ও সার্ভিস চালুর পূর্ব পর্যন্ত, আনুমানিক ডিসেম্বর ২০৩০): এই সময়ের মধ্যে বিনিয়োগকৃত অর্থ ফেরত নিতে চাইলে, সর্বোচ্চ ৬ মাসের মধ্যে বিনিয়োগকৃত অর্থের শতভাগ ফেরত দেওয়া হবে।
  • প্রজেক্টের মূল কাজ (চিকিৎসা সেবা) শুরুর পর: প্রতি বছর শেয়ার প্রতি ইকুইটি হিসাব করা হবে। তখন কেউ বিনিয়োগ প্রত্যাহার করতে চাইলে ইকুইটি পার শেয়ার বা FSV (Forced Sell Value) বিবেচনা করে শেয়ার মূল্য ফেরত দেওয়া হবে। বোর্ডে (BoD) প্রজেক্টের EPS-এর 90% (বা ততোধিক) কে FSV হিসেবে Declare করা হবে। সেই অনুসারে হিসাব করে শেয়ার মূল্য থেকে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে ফেরত দেওয়া হবে।
  • নূন্যতম বিনিয়োগ: কোনো ক্ষেত্রে FSV যদি বিনিয়োগকৃত অর্থের কম হয়, তবে ন্যূনতম বিনিয়োগকৃত অর্থ বিনিয়োগকারী প্রাপ্য হবেন।
  • আইনি প্রক্রিয়া: RJSC-তে নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সময় ও খরচ শেয়ারহোল্ডারদের বহন করতে হবে।
শেয়ার কি হস্তান্তর করা যাবে?
  • বর্তমান শেয়ারহোল্ডারদের নিকট: বর্তমান কোনো শেয়ারহোল্ডারের নিকট যে কোনো সময় শেয়ার হস্তান্তর করা যাবে।
  • নতুন ব্যক্তির নিকট: নতুন ব্যক্তির নিকট শেয়ার হস্তান্তর করতে হলে কোম্পানির নিকট লিখিত আবেদনসহ তার অনুমোদন নিতে হবে। হস্তান্তর গ্রহীতাকে অবশ্যই Face-to-Face এসে কোম্পানির সকল পলিসি জানা ও মেনে নেয়ার অঙ্গীকার করতে হবে
  • মূল্য নির্ধারণ: শেয়ার হস্তান্তরের সময় কোম্পানি Declared FSV-এর নিচে শেয়ার হস্তান্তর করা যাবে না। তবে তার FSVর বেশি মূল্যে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে শেয়ার sell করা যাবে।
  • ফি ও কর: শেয়ার হস্তান্তরে শেয়ারের Face Value-এর ওপর নির্দিষ্ট ফি প্রযোজ্য হবে এবং RJSC-র প্রক্রিয়া clear করে হস্তান্তর করা যাবে ।
শেয়ার দান বা হেবা করা যাবে?
  • শরীয়ত মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে শেয়ার হেবা করা যাবে। কোনো valid ফাউন্ডেশন বা প্রতিষ্ঠান এ শেয়ার দান করা যাবে। অন্য ব্যক্তিকে দান করা যাবে না।
  • দানের বা হেবা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট খরচ বাবদ Face Value-এর ০.২৫% এবং RJSC-র ফি দাতার উপর প্রযোজ্য হবে।
যে কোনো শেয়ার হস্তান্তরে একাধিক ব্যক্তির নিকট শেয়ার হস্তান্তর করা যাবে কি?
  • না। শেয়ারহোল্ডার সংখ্যা সমান রাখার লক্ষ্যে কোনো share একাধিক ব্যক্তির নিকট share sell করা যাবে না। একই ব্যক্তির নিকট সমস্ত share হস্তান্তর করতে হবে।
হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদেরকে Shareholder করা যাবে কি?
  • হ্যাঁ। তবে আমাদের কোম্পানির নীতি যেহেতু ইসলামি শরিয়তের বিধান মেনে চলা - সে ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা না হলে তাদেরকে Shareholder করতে আমাদের কোনো বাধা নাই।
আমি যদি দুনিয়া থেকে চলে যাই (ইন্তেকাল করি), তখন আমার পরিবার কি সময়মতো মুনাফা পাবে এবং তারা শেয়ার বিক্রি করতে চাইলে কোনো অসুবিধা হবে কি?
  • উত্তরাধিকারীদের ক্ষেত্রে: প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর উত্তরাধিকারীরা পুরোপুরি মূল শেয়ারহোল্ডার হিসেবে স্থলাভিষিক্ত হতে পারবেন এবং তখন তারাও একই প্রক্রিয়ায় শেয়ার বিক্রি করতে পারবেন।
  • নমিনির ক্ষেত্রে: আগে থেকেই নমিনি ঠিক করে গেলে, পরবর্তীতে নমিনি সহজেই আপনার স্থলাভিষিক্ত হতে পারবেন।
শেয়ার হোল্ডার মৃত্যুবরণ করলে তার বিনিয়োগের অর্থ কিভাবে পাবে?
  • বিনিয়োগকারী বেঁচে থাকা অবস্থায় যা প্রাপ্য হতেন মৃত্যুজনিত কারণে তার উত্তরাধিকারীগণ ঐ সমপরিমান অর্থই ফেরত নিতে পারবেন।
  • উত্তরাধিকারীগন ডকুমেন্টসসহ উপস্থিত হয়ে বিনিয়োগ প্রত্যাহার করতে চাইলে ১ মাসের মধ্যে তাদের অর্থ ফেরত দেয়া হবে ( এ ক্ষেত্রেও RJSC-র প্রক্রিয়া মেনে চলতে হবে)।
শেয়ার হোল্ডারের মৃত্যুর পর উত্তরাধিকারীগণ continue করতে চাইলে কি হবে?
  • হ্যাঁ। সকল উত্তরাধিকারী ডকুমেন্টসসহ উপস্থিত হয়ে সর্বসম্মতিক্রমে বিনিয়োগ Continue করার অভিপ্রায় করলে তাদের যৌথ Share Holder হিসেবে নামভুক্ত করা হবে।
  • কিন্তু সকলে বিনিয়োগ অব্যাহত রাখতে একমত না হলে তাদের অর্থ ফেরত দেওয়া হবে।
  • RJSC-র প্রক্রিয়ায় যা খরচ হয় তা সংশ্লিষ্ট ব্যক্তির প্রাপ্য হতে কেটে রাখা হবে, কিন্তু কোনো ধরনের ফি কোম্পানি আরোপ করবে না।
Scroll to Top